img


আমবাসা ব্লকের ১৫টি ভিলেজ কমিটিতে ভোট, জয়ের ব্যাপারে আশাবাদী সব রাজনৈতিক দল


আইনেট  প্রতিনিধিঃ     আমবাসা ব্লকের ১৫টি ভিলেজ কমিটিকে কেন্দ্র করে সোমবার অনুষ্ঠিত হচ্ছে নির্বাচন। সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। একাধিক কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের মধ্যেও ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে।

নির্বাচনকে ঘিরে প্রতিক্রিয়া জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব। তাঁদের বক্তব্যে উঠে এসেছে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কথা। রাজনৈতিক দলগুলির নেতারা জানান, উৎসবের মেজাজে ভোটগ্রহণ চলছে এবং সাধারণ মানুষ শান্তিপূর্ণ পরিবেশে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন।

এদিন সিপিআইএম, কংগ্রেস, তিপ্রা মথা এবং বিজেপি—চারটি রাজনৈতিক দলের নেতৃত্বই নিজেদের দলের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেন। প্রত্যেক দলের নেতারাই দাবি করেন, তাঁদের পক্ষে জনসমর্থন রয়েছে এবং ভোটের ফলাফলে তার প্রতিফলন ঘটবে।

ভোটকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেলেও সামগ্রিকভাবে শান্তিপূর্ণ পরিবেশেই ভোটগ্রহণ চলছে। এখন আমবাসা ব্লকের ১৫টি ভিলেজ কমিটির ভোটাররা তাঁদের রায় জানিয়েছেন—চূড়ান্ত ফলাফলের দিকে তাকিয়ে রয়েছে সব রাজনৈতিক দল ও প্রার্থীরা।