
আইনেট প্রতিনিধিঃ বিকেল চারটা পর্যন্ত ধলাই জেলায় ভিলেজ কমিটি নির্বাচনের ভোট পড়েছে ৬৮.৬৭ শতাংশ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে একটি তথ্য জানান ধলাই জেলাশাসক তথা জেলা নির্বাচন আধিকারিক বিবেক এইচ.বি। তিনি জানিয়েছেন নির্বাচনকে কেন্দ্র করে এখনো পর্যন্ত জেলায় কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর নেই তবে বেশ কিছু ভোটকেন্দ্রে বিকেল চারটার পরেও ভোটারদের লাইন পরিলক্ষিত হয়েছে জেলাশাসক জানিয়েছেন এক্ষেত্রে শতাংশের হারে আরও কিছু বৃদ্ধি পাবে। সম্পূর্ণ প্রক্রিয়া শেষ হলে শতাংশের তথ্য আসবে বলে জানান তিনি।