img


পাচারের সময় গাড়ি থেকে উদ্ধার ১১ টি গরু, আটক গাড়িচালক


আইনেট  প্রতিনিধিঃ     এলাকাবাসীর সহযোগিতায় অভিযান চালিয়ে একটি বোলেরো পিক আপ ভ্যান থেকে ১১ টি গরু উদ্ধার করল আমতলী থানার পুলিশ। ঘটনা রবিবার রাতে আমতলী থানাধীন বাবুল চৌমুহনী এলাকায়। গরুগুলি TR-03-L-1598 নম্বরের বোলেরো পিকআপ গাড়িতে করে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। এই অভিযানের নেতৃত্বে ছিলেন আমতলী থানার এসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর অপূর্ব চক্রবর্তী। ঘটনায় গাড়ির চালককে  পুলিশ আটক করেছে। সোমবার ধৃত অভিযুক্তকে পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্য করা হয় ।এদিন আমতলী থানার ওসি রানা চ্যাটার্জি এই সংবাদ জানিয়েছেন।