img


নিগম ভোটের প্রস্তুতি শুরু করল বিজেপি


আইনেট  প্রতিনিধিঃ     সামনেই দূর্গা পূজা এবং তার ঠিক পরেই পৌরনিগমের নির্বাচনের ঢাকে কাঠি পড়ে যাবে। সম্ভবত অক্টোবর মাসের শেষ সপ্তাহে নির্বাচন ঘোষণা করা হবে। নির্বাচন অনুষ্ঠিত হবে নভেম্বর মাসের শেষ সপ্তাহে। আর এই নির্বাচনকে পাখির চোখ করে সাংগঠনিকভাবে মাঠে নেমে পড়েছে শাসক দল বিজেপি। এর অঙ্গ হিসেবে মঙ্গলবার রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে সদর শহর জেলার এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পৌরহিত্য করেন বিজেপির সদর শহর জেলার প্রবাহী তথা প্রদেশ সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা। বৈঠকে উপস্থিত ছিলেন সদর শহর জেলার প্রতিটি বুথ কমিটির সভাপতি এবং শক্তি কেন্দ্রের ইনচার্জ সহ আগরতলা পৌর নিগমের  কর্পুরেটররা।বৈঠকে সদর শহর জেলায় বিজেপির সাংগঠনিক অবস্থান সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। একাধিক স্থানে সাংগঠনিক ঘাটতি রয়েছে। এই ঘাটতি দূরীকরণের উদ্যোগ গ্রহণ করা হয়। এই সাংগ্রিক বৈঠক প্রসঙ্গে সদর শহর জেলার প্রভারই বিপিন দেববর্মা জানান ,তাকে দায়িত্ব দেওয়ার পর তিনি আগরতলা পৌর নিগমের প্রত্যেক কর্পোরেটরের সাথে কথা বলেছেন। প্রতিটি মন্ডলের আধিকারিকদের সাথেও তিনি কথা বলেছেন। এদিনের বৈঠকে আসন্ন নিগম নির্বাচনে কিভাবে কর্মী-সমর্থকরা কাজ করবেন ,সাধারণ মানুষের কাছে সংগঠনকে কিভাবে পৌঁছে দেবেন ,কিভাবে নির্বাচনী প্রস্তুতি গ্রহণ করা হবে সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে।