img


আমবাসা পৌর পরিষদের উদ্যোগে বাইক র‍্যালি ও কলশ যাত্রা


আইনেট  প্রতিনিধিঃ       স্বচ্ছতা হি সেবা, ২০২৬” এবং “সেবা সংকল্প অভিযান”-এর অংশ হিসেবে আমবাসা পৌর পরিষদের উদ্যোগে ও মহকুমা প্রশাসনের সহযোগিতায় মঙ্গলবার অনুষ্ঠিত হলো বাইক র‍্যালি ও কলশ যাত্রা। স্বচ্ছতা, পরিচ্ছন্নতা ও জনসেবার বার্তা সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন করা হয়।   এদিন ডলুবাড়ী বাজার থেকে বাইক র‍্যালির সূচনা হয়। র‍্যালিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান ও সচেতনতামূলক বার্তার মাধ্যমে স্বচ্ছতা ও পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরেন। বাইক র‍্যালিটি আমবাসা বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে শেষ পর্যন্ত আমবাসা টাউন হলের সামনে এসে সমাপ্ত হয়।  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমবাসা পৌর পরিষদের ভাইস চেয়ারপার্সন গোপাল সূত্রধর, পৌর পরিষদের আধিকারিক বিশ্বজিৎ ভট্টাচার্য সহ অন্যান্য জনপ্রতিনিধি, প্রশাসনিক আধিকারিক ও সংশ্লিষ্টরা।  কর্মসূচির মাধ্যমে শহর ও আশপাশের এলাকাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে স্বচ্ছতা ও সামাজিক দায়বদ্ধতার বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়।