
আইনেট প্রতিনিধিঃ দেশজুড়ে ভোটার তালিকা সংশোধনের জন্য SIR প্রক্রিয়াকে ঘিরে গত কয়েকদিন ধরে জাতীয় রাজনীতিতে আলোচনা ও বিতর্ক তুঙ্গে। এর মধ্যেই শনিবার, ২৬ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বৈঠকে ভোটারদের সুবিধার জন্য একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভোটার দের সুবিধা ও নির্বাচন কমিশনের গুরুত্ব পূর্ণ সিদ্বান্ত নিয়ে আজ খোয়াই জেলা সভাধিপতি অফিসে সাংবাদিক সম্মেলনে আয়োজন করা হয়। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন খোয়াই জেলা সভাধিপতি অপর্ণা সিংহ রায়। জানিয়েছে, SIR ক্ষেত্রে নির্বাচন আধিকারিকের দপ্তরে গিয়ে হাজির হতে হবে না। প্রয়োজন হলে বুথ লেভেল অফিসার বা BLO বাড়িতে গিয়ে নথিপত্র সংগ্রহ করবেন এবং তা ECINet-এ আপলোড করা হবে। ভোটারদের মধ্যে সবচেয়ে বড় উদ্বেগ তৈরি হয়েছে—SIR-এর নোটিশ পাওয়া মানেই কি ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ে যাবে? নির্বাচন কমিশনের সাম্প্রতিক ব্যাখ্যা অনুযায়ী, নোটিশ জারি হওয়া এবং ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া এক বিষয় নয়। সংশ্লিষ্ট ভোটারকে নিজের অবস্থান ও প্রয়োজনীয় নথি দেওয়ার সুযোগ রয়েছে।বিশেষ পরিস্থিতিতে শুনানি প্রয়োজন হলে তা অনলাইনেও করার ব্যবস্থা শক্তিশালী করার নির্দেশ দিয়েছে কমিশন। এমনকি কোনও ভোটার নিজে উপস্থিত হতে না পারলে, প্রয়োজনীয় ক্ষেত্রে পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যকে তাঁর হয়ে শুনানিতে অংশ নেওয়ার অনুমতি দেওয়ার কথাও জানানো হয়েছে। নতুন ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো BLO-দের বাড়ি বাড়ি গিয়ে নথি সংগ্রহের নির্দেশ।