
আইনেট প্রতিনিধিঃ পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ। দীর্ঘ ১৫ দিন ধরে পানীয় জল শুন্য সোনারাম কোবরা পাড়া। আজ বাধ্য হয়ে এক প্রকার রাস্তা অবরোধে নামে এলাকাবাসী। কুলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সামনে সকাল ৯ টা থেকে আমবাসা কমলপুর রাস্তা অবরোধে নামে এলাকাবাসী। উল্লেখ্য আজ ছিল কুলাইয়ে সাপ্তাহিক হাট বাজার। হাটবাজারে দিন রাস্তা অবরোধের ফলে উভয়দিকে যানজট সৃষ্টি হয়। সাপ্তাহিক হাটবাজারে ক্রেতা থেকে বিক্রেতা সবারই আসতে অসুবিধার সম্মুখীন হয়। দীর্ঘ দেড় ঘন্টা পথ অবরোধ চলার পর দেখা নেই সংশ্লিষ্ট দপ্তরের কোন আধিকারিকের। স্থানীয় নেতৃত্বরা অবরোধকারীদের সাথে কথা বলেন কিন্তু তাদের কথার কোন গুরুত্ব দেয়নি অবরোধকারীরা। তাদের দাবি সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা অবরোত্তলে আসতে হবে এবং তাদের পানীয় জলের সমস্যার সমাধান করতে হবে। দেড় ঘন্টা পর আমবাসা যাওয়ার পথে বি এ সি চেয়ারম্যান পরিমল দেববর্মা ঘটনাস্থলে পৌঁছলে উনার আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে এলাকাবাসী। পরিমল দেববর্মা অবরোধকারীদের বলেন 1 ঘন্টার মধ্যে উনাদের পানীয় জলের ব্যবস্থা করা হবে। যদি না আসে এলাকাবাসী পুনরায় পথ অবরোধ করতে পারে। এই আশ্বাসে আমবাসা কমলপুর সড়ক অবরোধ মুক্ত হয় এবং যান চলাচল স্বাভাবিক হয়। এদিকে ১৫ দিন ধরে জলের পাম্প মেশিন বিকল হয়ে থাকলেও দপ্তরের কোন হেলদোল নেই। তাই একপ্রকার বাধ্য হয়ে এলাকাবাসীরা আজ পথে নামে।