img


সাব্রুমের লীলাগর চা বাগান কর্তৃপক্ষের রোষে গৃহহীন ৮০ পরিবার


আইনেট  প্রতিনিধিঃ     ​সাব্রুমের ছোটখীল এলাকায় লীলাগড় চা বাগান সংলগ্ন ৮০টি পরিবারের জীবনে নেমে এসেছে এক করুণ বিপর্যয়। অভিযোগ, মাথা গোঁজার ঠাঁই দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রাক্তন শ্রমিক সর্দার লক্ষণ সিং বিভিন্ন সময় বাসিন্দাদের কাছ থেকে আনুমানিক ১০ লক্ষ টাকা হাতিয়ে নেয়। কিন্তু অর্থ প্রতারণার পর মেলে নিস্তার; চরম বঞ্চনার শিকার পরিবারগুলোর ওপর নেমে এলো চা বাগান কর্তৃপক্ষের রক্তচক্ষু।  ​ভারপ্রাপ্ত ম্যানেজার জীবন রায়ের নেতৃত্বে একদল উন্মত্ত শ্রমিক আচমকা হামলা চালিয়ে ঘরবাড়ি ভাঙচুর করে এবং জীবিকার শেষ সম্বল রাবার ও পেঁপে বাগান কেটে গুঁড়িয়ে দেয়। ভিটেমাটি হারিয়ে চরম আতঙ্কে নিঃস্ব পরিবারগুলো এখন সাব্রুম থানায় আশ্রয় নিয়েছে। অর্থ লোপাট ও উচ্ছেদের এই চক্রান্তে ছোটখীল এলাকায় এখন থমথমে উত্তপ্ত পরিস্থিতি।