
আইনেট প্রতিনিধিঃ এস.আই.আর নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে তেলিয়ামুড়া পুর পরিষদের কনফারেন্স হলে এক সাংবাদিক বৈঠক করেন তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার। সাংবাদিক সম্মেলনে তেলিয়ামুড়া বাসীর উদ্দেশ্যে এস.আই.আর সম্পর্কিত বিভিন্ন তথ্য ও প্রক্রিয়ার দিকগুলি ব্যাখ্যা করেন চেয়ারম্যান রূপক সরকার। পাশাপাশি তিনি ভোটারদের উদ্দেশে সঠিক তথ্য যাচাই করে নেওয়া, প্রয়োজনীয় নথিপত্র সম্পর্কে অবগত থাকা এবং কোনও গুজব বা অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে আতঙ্কিত না হওয়ার গুরুত্ব তুলে ধরেন। ভোটার তালিকায় নিজেদের নাম ও সংশ্লিষ্ট তথ্য যাচাই করার জন্য নির্বাচন কমিশনের নির্ধারিত সরকারি মাধ্যম ব্যবহারের বিষয়টিও সাধারণ মানুষের সচেতনতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সাধারণ ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং এস.আই.আর প্রক্রিয়া সম্পর্কে স্বচ্ছ ধারণা গড়ে তোলার বার্তা দেওয়া হয়। সংশ্লিষ্ট বিষয়ে কোনও প্রশ্ন বা সংশয় দেখা দিলে অনুমোদিত নির্বাচন আধিকারিকদের কাছ থেকে তথ্য সংগ্রহ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।।