
আইনেট প্রতিনিধিঃ রাত পোহালেই দুই অক্টোবর ,জাতির জনক মহাত্মা গান্ধীর জন্ম জয়ন্তী। জাতির জনক মহাত্মা গান্ধী দেশকে স্বচ্ছ এবং স্বাস্থ্যকর রাখার জন্য দেশবাসীর নিকট আহ্বান জানিয়েছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও দেশকে স্বচ্ছ রাখতে স্বচ্ছ ভারত অভিযানের কর্মসূচি হাতে নিয়েছেন। এরই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার পশ্চিম জেলাশাসকের কার্যালয়ে এক সাফাই অভিযানের আয়োজন করা হয়। এই অভিযানে উপস্থিত ছিলেন জেলাশাসক ডক্টর বিশাল কুমার সহ অন্যান্যরা। এই কর্মসূচিতে পশ্চিম জেলার জেলা শাসক সহ অন্যান্য কর্মচারীরা বছরে একশ ঘন্টা অর্থাৎ সপ্তাহে দুই ঘন্টা করে সাফাই অভিযানে নিজেকে নিয়োজিত রাখার শপথ গ্রহণ করেন। এই কর্মসূচি প্রসঙ্গে এমনটাই জানান পশ্চিম জেলা জেলাশাসক। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা স্বচ্ছ ভারত গড়ার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর এই স্বপ্নকে বাস্তবায়িত করব আমরা।