
আইনেট প্রতিনিধিঃ বৃহস্পতিবার ১ অক্টোবর, দেশের বিখ্যাত সঙ্গীত শিল্পী এবং সংগীত পরিচালক শচীন দেব বর্মনের জন্মবার্ষিকী। এবছর ১২০ তম বর্ষে পদার্পণ করেছে শচীন কর্তার জন্ম দিন। এই উপলক্ষে অন্যান্য বছরে মতো এবারও প্রভাতী শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করে রাজ্য সরকারের তথ্য এবং সাংস্কৃতিক দপ্তর। রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গনে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব কিরণ গিত্যে,অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে শচীন কর্তার প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পন করে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা। বক্তব্যে মুখ্যমন্ত্রী বলেন ,আজ থেকে ১২০ বছর আগে ১৯০৬ খ্রিস্টাব্দের এই দিনে তৎকালীন ত্রিপুরার অন্তর্ভুক্ত কুমিল্লায় এই প্রতিভাবান সংগীতশিল্পীর জন্ম হয়। মুখ্যমন্ত্রী বলেন, এখনো বিশ্বের কাছে রাজ্যকে পরিচয় দিতে গেলে অন্তত একবার হলেও সচিনকর্তার নাম বলতে হয়। তিনি ছিলেন উপমহাদেশের প্রবাদপ্রতিম পুরুষ যিনি সচিনকর্তা হিসেবে সামাধিক পরিচিত। শচীন কর্তা ছিলেন কিংবদন্তি সংগীত পরিচালক। মুখ্যমন্ত্রী আরও বলেন, তার ভুবন মোহিনী কণ্ঠ দেশের সঙ্গীত জগতকে সমৃদ্ধ করেছে। মুখ্যমন্ত্রী জানান, আজ যেই স্থলে আমরা এই অনুষ্ঠান করছি এটি সচিন কর্তারই বিড়ি ছিল। তিনি এই জায়গাটি রাজ্য সরকারকে দান করেছেন।