
আইনেট প্রতিনিধিঃ ভিলেজ কমিটি নির্বাচনের ভোট গণনাকে কেন্দ্র করে আজ আমবাসা আর. ডি ব্লকে ভোট গণনার কাজে নিযুক্ত গণনা কর্মীদের প্রশিক্ষণ পর্ব সম্পন্ন হয়। ৫ ই অক্টোবর সকাল ৮ টা থেকে শুরু হবে গণনা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আমবাসা আর.ডি ব্লকের বিডিও তথা রিটার্নিং অফিসার বর্ণিতা বিশ্বাস জানান গণনাকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকবে। তাছাড়া গতকাল রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে বৈঠক হয় তিনি সে বৈঠকে সকলের প্রতি আবেদন রাখেন যেন শান্তিপূর্ণ পরিস্থিতির মধ্যে এই গণনার কাজ সম্পন্ন হয়। রাজনৈতিক দলের প্রতিনিধিরাও সহমত পোষণ করেছেন বলে জানান রিটার্নিং অফিসার।