img


৪৩ নম্বর ওয়ার্ডের নতুন কার্যালয়ের উদ্বোধন, উন্নয়নের ক্ষেত্রে সরকারের দৃষ্টিভঙ্গি আলাদা -মুখ্যমন্ত্রী


আইনেট  প্রতিনিধিঃ  সার্বিক উন্নয়নের ক্ষেত্রে রাজ্য সরকারের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ আলাদা, সরকার নাগরিক পরিষেবা সহজ ও স্বচ্ছ করে তুলেছে। সরকারের এই পরিকাঠামোগত উন্নয়নে সকলের সহযোগিতা চান মুখ্যমন্ত্রী। রবিবার আগরতলা পৌর নিগমের ৪৩ নম্বর ওয়ার্ডের নবনির্মিত জি+১ ক্যাটাগরির ওয়ার্ড কার্যালয়ের উদ্বোধন করে এই কথা বলেন মুখ্যমন্ত্রী।  এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আগরতলা পৌরনিগমের বিভিন্ন উন্নয়নমূলক কাজগুলির কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন পৌর নিগম এলাকার একাধিক পরিত্যক্ত জলাশয় পুনরুদ্ধার করে সংস্কার সাধনের মধ্য দিয়ে  সুন্দর করে তোলা হয়েছে। প্রতিটি বাড়ি ঘরে বিশুদ্ধ পানীয় জল এবং বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন উন্নয়নের নিরিখে সরকারের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ আলাদা। সরকার এবং আগরতলা পৌর নিগম যৌথভাবে আধুনিক এবং জনবান্ধব পরিকাঠামো গড়ে তোলার কাজ করে চলছে। জনপ্রতিনিধি এবং পৌরকর্মীরা কাজ করে চলছেন। মুখ্যমন্ত্রী বলেন, পরিকাঠামো গত উন্নয়নের পাশাপাশি নাগরিক পরিষেবা সহজ এবং স্বচ্ছ করে তোলা হচ্ছে। এই উন্নয়নে সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান মুখ্যমন্ত্রী।