img


ভিলেজ কমিটির নির্বাচনী ফলাফল আশানুরূপ -প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর


আইনেট  প্রতিনিধিঃ   সোমবার এডিসির ভিলেজ কমিটির নির্বাচনের ভোট গণনা। সকাল আটটা থেকে শুরু হয়েছে ভোট গণনা।  ভোট গণনায় শুরু থেকেই এগিয়ে চলছে তিপ্রা মথা প্রার্থীরা। নির্বাচনী ফলাফল নিয়ে এদিন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়। মুখ্যমন্ত্রী জানান, এডিসির ভিলেজ কমিটির নির্বাচনী ফলাফল আশানুরুপ। এই ফলাফল রাজ্যের জন্য মঙ্গল। মুখ্যমন্ত্রী বলেন ,আমরা চাই পাহাড় এবং সমতল সর্বত্র সবাই একসাথে মিলেমিশে রাজ্যের সার্বিক উন্নয়ন করতে। এই ফলাফলে এর প্রতিফলন ঘটবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। নির্বাচনী ফলাফলকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে চলমান সংঘাত নিয়েও প্রতিক্রিয়া ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন সংঘাত যেন না হয়। মানুষ এমনটাই চান ।সেই মতো প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। এই ক্ষেত্রে সবগুলি রাজনৈতিক দলের দায়িত্ব রয়েছে বলে মনে করেন মুখ্যমন্ত্রী।