
আইনেট প্রতিনিধিঃ খোয়াই মহকুমার তুলাশিখর আরডি ব্লকের এডিসি নির্বাচনের ভোট গণনাকে কেন্দ্র করে সোমবার সকাল থেকেই চাম্পাহাওর এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। তুলাশিখর ব্লকের ভোট গণনার কেন্দ্র করা হয়েছে চাম্পাহাওর বাজার সংলগ্ন ভারত সরদার দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে। গণনাকে ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সকাল থেকেই এলাকায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়। এদিন সকালে সিপাইহাওর এলাকায় খোয়াই-চাম্পাহাওর মূল সড়কের উপর গাছ ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। একইভাবে চাম্পাহাওর চৌমুনী বাজার সংলগ্ন বিভিন্ন রাস্তাতেও বড় বড় গাছ কেটে ফেলে রাখা হয় বলে জানা যায়। পরে পুলিশ ও প্রশাসনের উদ্যোগে সেগুলি সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করার ব্যবস্থা করা হয়।খোয়াই মহকুমার তুলাশিখর ব্লকের চাম্পাহাওর গণনা কেন্দ্রের সামনে ফের উত্তেজনা! ঘটনায় আজ বেলা একটা নাগাদ। দফায় দফায় সংঘর্ষ দুই রাজনৈতিক দলের মধ্যে।গুলতির ছোড়ায় আঘাতে গুরুতর জখম প্রফেশনাল DSP অর্ঘ্যদীপ লস্কর। খোয়াই চাম্পাহাওর ভারত সত্তার স্কুলের গণনা কেন্দ্রের সামনে সকাল থেকেই উত্তেজনাকর পরিস্থিতি। এর মধ্যেই গুলতির ছোড়া আঘাতে গুরুতর জখম হন প্রফেশনাল DSP সহ পুলিশ কর্মী, টি এস আর জোয়ান। এদিকে সকালের মথা ও আইপিএফটি সম্মুখ সমরে সংঘর্ষে জিবি হাসপাতালে নিহত হয়েছে মতার এক কর্মী নাম মতিলাল কর্মকার।