img


এডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচনের ফলাফলে অপ্রত্যাশিত জয়ী তিপ্রামথা পার্টি, সান্ত্বনা পুরুস্কার বিজেপির।


আইনেট  প্রতিনিধিঃ    দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে পাহাড়ের ভিলেজ কাউন্সিল নির্বাচনের ফলাফল  ঘোষণা হলো রাজ্য ব্যাপী। এরই অঙ্গ হিসাবে উত্তর জেলার আসাম-ত্রিপুরা সীমান্তবর্তী বালিছড়া এডিসি ভিলেজেও সাঙ্গ হলো গননা পর্ব। কালাছড়া ব্লকাধীন বালিছড়া উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ের স্ট্রং রুমেই গননা কার্য শুরু হয় সোমবার সকাল এগারোটা থেকে। যথারীতি দুপুর বারোটা নাগাদ শান্তি পূর্ণ ভাবেই গননা সমাপ্ত হয় বলে জানান রিটার্নিং অফিসার সুমিত কুমার দাস।  এদিকে, এই ভিলেজে মোট সাতটি আসন রয়েছে,এর মধ্যে তিপ্রামথা দল পেয়েছে পাঁচটি ও বিজেপির দখলে যায় দুটি আসন। সিপিআইএম ও কংগ্রেস খাতাও খুলতে পারেনি। অপরদিকে, অপ্রত্যাশিত ফলাফল করে ভিলেজে জয়লাভ করেই বিজয় মিছিলে বেরিয়ে পড়ে তিপ্রামথা দলের জয়ী প্রার্থী ও দলীয় কর্মী সমর্থকরা। জয়ী প্রার্থীরা  জানান, জনগণের স্বার্থে ও ভিলেজের উন্নয়নের লক্ষ্যেই তারা কাজ করবেন।  সর্বশেষে ভোট গননাকে কেন্দ্র করে এলাকায় ছিলো কঠোর নিরাপত্তা ব্যবস্থা। প্রত্যন্ত এলাকা হওয়ায় স্থানীয় চুরাইবাড়ি থানার ওসি জানান, বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়াও রয়েছে বিশাল কেন্দ্রীয় বাহিনীর জোয়ানরা।