img


এজিএমসি তে আরডিএ'র পেন ডাউন আন্দোলন প্রত্যাহার


আইনেট  প্রতিনিধিঃ      সাম্প্রতিক একটি ঘটনাবলীর জেরে জিবি হাসপাতালে যে অচলাবস্থার সৃষ্টি হয়েছিল তার অবসান হলো। সোমবার থেকে জিবি তথা এজিএমসির রেসিডেন্সিয়াল ডক্টরস অ্যাসোসিয়েশন এবং স্টুডেন্টস কাউন্সিল যৌথভাবে পেন ডাউন আন্দোলন শুরু করে। তারা ঐক্যবদ্ধভাবে হাসপাতালে সামনে অবস্থানও সংঘটিত করে। এতে জিবি হাসপাতালের স্বাভাবিক পরিস্থিতি অবনতি ঘটার আশঙ্কা দেখা দেয়। খবর পেয়ে স্বাস্থ্য দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা জিবি হাসপাতালে ছুটে যান ।ছুটে আসেন পুলিশ আধিকারিক সহ অন্যান্য দপ্তরের আধিকারিকরা। তারা আন্দোলনরত চিকিৎসকদের সাথে দীর্ঘ বৈঠকে মিলিত হন। বৈঠকে চিকিৎসকদের সংগঠনের পক্ষ থেকে পেশ করা ৪ দফা দাবির অধিকাংশ গুলিই মেনে নেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে চিকিৎসকরা তাদের আন্দোলন আপাতত স্থগিত রাখার ঘোষণা দেন। এদিন জিবি হাসপাতালের রেসিডেন্সিয়াল ডক্টর অ্যাসোসিয়েশনের  পক্ষ থেকে এক চিকিৎসক এই সংবাদ জানান। তিনি জানান ,পরবর্তী সময়ে সংশ্লিষ্ট দাবিগুলি নিয়ে কর্তৃপক্ষের কোন খাম্তি দেখা দিলে তারা আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন সংঘটিত করে তুলবেন।