
আইনেট প্রতিনিধিঃ দীর্ঘ ১০ বছর প্রতীক্ষার পর এডিসি এলাকার ভিলেজ কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সোমবার গভীর রাত পর্যন্ত চলে ভোট গণনা । এডিসির ৫৮৭টি ভিলেজ কমিটির মধ্যে মোট ৪ হাজার ৫৯৭টি আসন রয়েছে। তিনটি আসনে নির্বাচন স্থগিত ।বিনা প্রতিদ্বন্দিতায় বিভিন্ন দলের প্রার্থী ১ হাজার ৬৪০ টি আসনে জয়যুক্ত হয়েছেন। ভোট গ্রহণ হয়েছে ২ হাজার ৯৫৭ টি আসনে। সোমবার গভীর রাত পর্যন্ত ৪ হাজার ৩১১ টি আসন ঘোষিত হয়েছে। এর মধ্যে তিপ্রা মথা ৩ হাজির ২৮০ আসনে জয় পেয়েছে। বিজেপি ৭৫৫ টি আসনে জয় পেয়েছে ।এন ডি এর অপর সরিক দল আইপিএফটি ৩২ টি আসনে জয়যুক্ত হয়েছে। এডিসির ভিলেজ কমিটির নির্বাচনে এনডিএ জোটের প্রার্থীদের বিপুল জয়ে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। মঙ্গলবার বিজেপি কর্মী সমর্থকরা দলের রাজ্য কমিটির কার্যালয়ে সামনে বাজি পুড়িয়ে ,ব্যান্ডের তালে তালে নেচে গেয়ে স্লোগান তুলে আনন্দ উল্লাস করেন। কর্মী সমর্থকদের সাথে আনন্দধারায় তাল মেলাতে দেখা গেছে বিজেপির বেশ কয়েকজন প্রথম সারির নেতৃত্বকেও। অনুষ্ঠানে মিষ্টিও বিতরণ করা হয়। এই অনুষ্ঠান প্রসঙ্গে দলের এক মহিলা নেত্রী জানান, নির্বাচনে বিজেপি ,আইপিএফটি এবং তিপ্রা মথার মধ্যে জোট হয়েছিল। সবাই এনডিএর অন্তর্ভুক্ত। ফলাফলে এনডিএ জোট বিরাট জয়লাভ করেছে। এই পরিপ্রেক্ষিতেই কর্মী-সমর্থক এবং নেতৃবৃন্দের মধ্যে এই আনন্দ উল্লাস বলে জানান তিনি।