
আইনেট প্রতিনিধিঃ জিবি হাসপাতাল চত্বর থেকে চুরি হওয়া একটি এনফিল্ড বাইক ও একটি এনটর্ক স্কুটি উদ্ধার করেছে এনসিসি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৯ আগস্ট এবং ১২ সেপ্টেম্বর জিবি হাসপাতালের কমপ্লেক্স এলাকা থেকে পৃথকভাবে একটি এনফিল্ড বাইক ও একটি এনটর্ক স্কুটি চুরি হয়। ঘটনাগুলি এনসিসি থানায় জানানো হলে পুলিশ তদন্ত শুরু করে।
তদন্তে নেমে সোমবার এনসিসি থানার পুলিশ এয়ারপোর্ট এলাকা থেকে চুরি যাওয়া এনটর্ক স্কুটিটি উদ্ধার করে। পাশাপাশি জিবি হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করা হয় চুরি যাওয়া এনফিল্ড বাইকটিও।
মঙ্গলবার এনসিসি থানার ওসি পরিতোষ দাস জানান, দুটি গাড়ি উদ্ধার করা সম্ভব হলেও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। হাসপাতাল ও আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে চোরদের শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানান তিনি।
পাশাপাশি ভবিষ্যতে জিবি হাসপাতাল চত্বরে যাতে এ ধরনের চুরির ঘটনা না ঘটে, সেজন্য রাতের বেলায় পুলিশের টহলদারি আরও জোরদার করা হবে বলেও জানান এনসিসি থানার ওসি। এই দিন উদ্ধার করা বাইক ও স্কুটি মালিকের হাতে তুলে দেন