img


খাদ্য দপ্তরের উদ্যোগে আয়োজন করা হয় একদিনের সচেতনতা বৃদ্ধি শিবির।


 আইনেট  প্রতিনিধিঃ   খোয়াইয়ে সেবা সেতু অভিযানের অঙ্গ হিসেবে খাদ্য দপ্তরের উদ্যোগে আয়োজন করা হয় একদিনের সচেতনতা বৃদ্ধি শিবির। অনুষ্ঠানে সাধারণ মানুষের জন্য খাদ্য দপ্তরের বিভিন্ন পরিষেবা, সরকারি সুযোগ-সুবিধা এবং নাগরিকদের অধিকার সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হয়।   অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ, খোয়াই ব্লকের এসসি সাব-কমিটির চেয়ারম্যান সমীর কুমার দাস, জেলা পরিষদের সদস্য অনুকূল দাস এবং খাদ্য দপ্তরের আধিকারিক অসীম সাহা সহ অন্যান্যরা।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খোয়াই পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন শ্রীমতি টিংকু ভট্টাচার্য।  সেবা সেতু অভিযানের মাধ্যমে সরকারি পরিষেবাগুলি সাধারণ মানুষের আরও কাছে পৌঁছে দেওয়া এবং বিভিন্ন সরকারি প্রকল্প সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। শিবিরে উপস্থিত সাধারণ মানুষও দপ্তরের আধিকারিকদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ গ্রহণ করেন।   সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবার সুযোগ-সুবিধা পৌঁছে দিতে এই ধরনের সচেতনতা শিবির আগামী দিনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।