
আইনেট প্রতিনিধিঃ এডিসির ভিসি নির্বাচনের ফলাফল ঘোষণার পর বোকাফাব্লকের অধীন অধিকাংশ ভিসি এলাকায় সন্ত্রাস শুরুকরেছে তিপ্রামথা দলের কর্মীসমর্থকরা এমনটাই অভিযোগ। অভিযোগে জানাযায় ভিসি নির্বাচনে বিজেপির জয়ী প্রার্থীদের বাড়ীতেগিয়ে হামলা চালায় তিপ্রামথা দলের কর্মীরা। বিজেপি কর্মীরা নিজেদের ও পরিবারের লোকজনদের সুরক্ষিত রাখারজন্য মঙ্গলবার রাত্রিবেলায় মনপাথর ফাঁড়ীথানা সংলগ্ন এলাকায় জাতীয় সড়ক অবরোধে বসে। অবরোধের খবরপেয়ে স্থানীয় বিধায়ক প্রমোদ রিয়াং, মন্ডল সভাপতি দেবাশিষ ভৌমিক, দক্ষিন জেলার অতিরুক্ত পুলিশ সুপার সুমন মজুমদার ঘটনাস্থলে উপস্থিতহয়ে দোষীদের চিহ্নিতকরে উপযুক্ত শাস্তি প্রদানের আশ্বাস করাতে পথ অবরোধমুক্তকরেসকলে। দেখাযায় পুলিশের দেওয়া সময়ের মধ্যে দোষীদের আটক করতে নাপারায় অবশেষে বুধবার দিনেরবেলায় পুনরায় পথ অবরোধে বসে বিজেপির কর্মীসমর্থকরা। উনাদের দাবীছিলে যেসকল তিপ্রামথা দলের লোকজনেরা শান্তি শৃঙ্খলা নষ্ট করছে তাদের দ্রুততার সহিত গ্রেপ্তার করাহোক। রাজ্যস্তরের নেতৃত্বরা মথার সঙ্গে এন ডি এ জোট ভেঙ্গেদিয়ে মথার দুই মন্ত্রীকে বহিষ্কৃত করাহোক। কিন্তু দেখাযায় দীর্ঘসময় পথ অবরোধ চলারপর স্থানীয় বিধায়ক, মন্ডল সভাপতি, দক্ষিন জেলার পুলিশ সুপার পুনরায় অবরোধস্থলে গিয়ে কর্মীসমর্থকদের পুনরায় শান্তনা দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে এবং পথ অবরোধ মুক্ত করেনেওয়ারজন্য আহব্বান করছেন। এতেকরে কর্মসমর্থকরা দলের উচ্চপদস্ত নেতৃত্বদের ব্যাবহারে মর্মাহতহয়ে দলত্যাগকরার বার্তা দিয়ে পথ অবরোধ করেন। দলের লড়াকো নেতৃত্ব মম্ভু মগ জানান দীর্ঘ অনেকবছর বামেদের বিরুদ্ধে লড়াইকরে উনারা বিজেপি দলকে ক্ষমতায় এনেছে। বর্তমানসময়ে দলের উচ্চপদস্ত নেতৃত্বরা উনাদের কথা ভাবছেনা। যারা বামেদের সাহায্যকরছে তাদেরকে নিয়ে এন ডি এ জোটকরে ভোট করছে। এইবারের ভিসি নির্বাচনে বিজেপির এজেন্টদের উপর তিপ্রামথা দল আক্রমনকরেছে বলে অভিযোগ এনেছে। রিটানিং অফিসার তথা বোকাফা ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকারিক মনোজ পাল ও মহকুমার পুলিশ আধিকারিক বাপি দের্বমা মথার হয়ে কাজকরেছে বলে অভিযোগ করেছে মম্ভু মগ। তাই তিনি রাজ্যস্তরের নেতৃত্বদের এন ডি এ জোট ভঙ্গ করার জন্য আহব্বান জানিয়ে বিজেপি দল ত্যাগকরার বার্তাদিয়ে পথ অবরোধ থেকেসরে আসে। আজকের অবরোধে অংশগ্রহনকারী সকলে দলত্যাগের বার্তাদেন। এখন দেখার বিষয় বিজেপি দলকে শক্তিশালী করতে কর্মীদের পুনরায় দলে ফিরিয়ে আনতে রাজ্যস্তরের নেতৃত্বরা কিপ্রকার পদক্ষেপ গ্রহনকরে ও বিভিন্ন এলাকায় সন্ত্রাসকরা লোকজনদের চিহ্নিতকরে শাস্তি প্রদানে প্রসাশন কিপ্রকার পদক্ষেপ গ্রহনকরে।