img


সুরমার সৌন্দর্যে আঘাত, ভেঙে চুরমার


আইনেট  প্রতিনিধিঃ   কমলপুর শহর সংলগ্ন সুরমা বিধানসভা কেন্দ্রের বড়সুরমা এলাকায় সৌন্দর্যবর্ধনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল একটি ‘I LOVE SURMA’ সেলফি পয়েন্ট। কিন্তু সেই সুন্দর উদ্যোগই এখন দুষ্কৃতীদের ভাঙচুরের শিকার বলে অভিযোগ।

কিছুদিন আগে বড়সুরমার এই এলাকা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে ওঠে বিভিন্ন জায়গার লোক আসেন এখানে। এলাকাটিকে আরও আকর্ষণীয় করে তুলতে সুরমা কেন্দ্রের বিধায়িকা স্বপ্না দাস পাল-এর উদ্যোগে সাধারণ মানুষের জন্য তৈরি করা হয়

 ‘I LOVE SURMA’ নামে একটি সুন্দর সেলফি পয়েন্ট। স্থানীয়দের পাশাপাশি বাইরে থেকে আসা মানুষজনও সেখানে ছবি তুলে এলাকার সৌন্দর্য উপভোগ করছিলেন।

কিন্তু অভিযোগ, কে বা কারা রাতের অন্ধকারে ওই সেলফি পয়েন্টে ভাঙচুর চালিয়েছে। একসময়ের আকর্ষণীয় সেলফি পয়েন্টটি বর্তমানে কার্যত ভগ্নদশায় পরিণত হয়েছে। ফলে এখন সেখানে কেউ ছবি তুলতে গেলে সুরমার সৌন্দর্যের পরিবর্তে ক্যামেরার ফ্রেমে ধরা পড়ছে ভাঙাচোরা চেহারা।