img


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২৫ বছরের জনসেবার যাত্রা উদযাপন


আইনেট  প্রতিনিধিঃ     প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২৫ বছরের জনসেবার যাত্রা উদযাপন উপলক্ষে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে আয়োজিত হল বিশেষ কর্মসূচি ‘সেবা জ্যোতি যাত্রা’। ‘দেশ সবার আগে’—এই বার্তাকে সামনে রেখে ধর্মনগরের ডিএনভি মাঠ থেকে শুরু হয় এই কর্মসূচি।যাত্রায় অংশ নেন রাজ্য সরকারের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া ও সান্তনা চাকমা। এছাড়াও উপস্থিত ছিলেন বাগবাসার বিধায়ক যাদবলাল নাথ,  বিধায়ক বিনয়ভূষণ দাস, ধর্মনগরের বিধায়ক জহর চক্রবর্তী, জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ, ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন মিতালী দাস সেন সহ বিজেপির জেলা নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা।অনুষ্ঠানে বক্তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দীর্ঘ ২৫ বছরের জনসেবা, সুশাসন ও উন্নয়নমূলক উদ্যোগের বিভিন্ন দিক তুলে ধরেন। সেবা, সুশাসন ও উন্নয়নের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দীর্ঘ ২৫ বছরের জনসেবার বিভিন্ন দিক ও তুলে ধরা হয়।অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের উন্নয়নকে তৃণমূল স্তরে পৌঁছে দেওয়া এবং সাধারণ মানুষের জীবন যাত্রার মানোন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তাঁর নেতৃত্ব ও দূরদর্শিতায় ভারতকে একটি শক্তিশালী, আত্মনির্ভর ও উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার সংকল্প আরও দৃঢ় হয়েছে।‘সেবা জ্যোতি যাত্রা’র মাধ্যমে সেই উন্নয়ন ও জনসেবার বার্তাকেই মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ধর্মনগর থেকে শুরু হওয়া এই কর্মসূচি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২৫ বছরের জনসেবার যাত্রাকে স্মরণ করার পাশাপাশি আগামী দিনের ‘বিকশিত ভারত’-এর সংকল্পকে আরও শক্তিশালী করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।