
আইনেট প্রতিনিধিঃ দুর্গাপুজোর আগে রাজ্যের পুরসভা, কর্পোরেশন ও উন্নয়ন সংস্থাগুলির আধিকারিকদের সঙ্গে বৈঠক করে একাধিক নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বর্ষায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট আগামী ৩-৪ দিনের মধ্যে মেরামত করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। পাশাপাশি গঙ্গার ঘাটে নিরাপত্তা, নজরদারি, যান্ত্রিক নৌকা, শহরজুড়ে আলোকসজ্জা এবং পুরকর্মীদের বকেয়া বেতন মেটানোর উপরও জোর দেওয়া হয়েছে। বৈঠকে রাস্তা মেরামতি থেকে শুরু করে ঘাটের নিরাপত্তা, আলোকসজ্জা এবং কর্মীদের বকেয়া মেটানো, একাধিক বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে।