img


সিজেপির আন্দোলনে আটক মমতা বন্দ্যোপাধ্য়ায়


  আইনেট প্রতিনিধিঃ.  সিজেপির আন্দোলনে আটক মমতা বন্দ্যোপাধ্য়ায়। দিল্লির সাউথ অ্যাভিনিউ থেকে আটক মমতা বন্দ্যোপাধ্যায়। সাউথ অ্যাভিনিউতে বাস স্ট্যান্ডে ধরনায় বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। সেখান থেকেই আটক করা হয় মমতা বন্দ্যোপাধ্য়ায়কে। সাউথ অ্যাভিনিউ থেকে মমতাকে বাসে তুলে নিয়ে যায় পুলিস , আটক দোলা সেন, ডেরেক ও ব্রায়েন, সাকেত গোখলেরাও। কোনও এক অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্য়ায় সহ ৫ সাংসদকে। দিল্লি পুলিস প্রিজন ভ্যানে তুলে তাঁদের অজ্ঞাত স্থানে নিয়ে গিয়েছে বলে দাবি করা হয় মমতা তৃণমূলের তরফে। তবে দিল্লি পুলিস সূত্রে জানা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়দের প্রথমে নিয়ে যাওয়া হয়ে দ্বারকা সেক্টর ২৩ পুলিস স্টেশনে।