img


মহালয়ার পুণ্যলগ্নে একগুচ্ছ সামাজিক কর্মসূচির সরসপুর গ্রামের জীবন জ্যোতি ক্লাব


  আইনেট প্রতিনিধিঃ মহালয়ার পুণ্যলগ্নে একগুচ্ছ সামাজিক কর্মসূচির মধ্য দিয়ে দুর্গোৎসবের সূচনা করল উত্তর ত্রিপুরার কদমতলা ব্লকের অসম-ত্রিপুরা সীমান্তবর্তী সরসপুর গ্রামের জীবন জ্যোতি ক্লাব। শারদ উৎসবে এবার তৃতীয় বছরে পদার্পণ করেছে ক্লাবটি। গত বছর নারীশক্তি থিমে গোটা ত্রিপুরায় তৃতীয় স্থান অধিকার করে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দফতরের কাছ থেকে পুরস্কার লাভ করেছিল তারা। এবছরও নারীশক্তি ও মাদকবিরোধী বার্তাকে সামনে রেখে গগনচুম্বী মণ্ডপ নির্মাণের প্রস্তুতি চলছে।মহালয়ার দিন ক্লাবের নতুন গৃহের উদ্বোধনের পাশাপাশি আয়োজন করা হয় বসে আঁকো প্রতিযোগিতা, রক্তদান শিবির, স্বাস্থ্য শিবির ও দুস্থ মহিলাদের মধ্যে বস্ত্র বিতরণ কর্মসূচি। সংবর্ধনা জানানো হয় প্রবীণ নাগরিক, পুরোহিত, কীর্তনিয়া ও মহিলা স্বসহায়ক দলের সদস্যাদের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর জেলার জেলাশাসক চান্দনী চন্দ্রান, কদমতলা ব্লকের বিডিও উৎপল দাস, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মিহির রঞ্জন নাথ এবং ক্লাবের সভাপতি বিদ্যুৎ নাথ-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা

।