
আইনেট প্রতিনিধি ঃ শুক্রবার রাত্রিবেলায় শান্তির বাজার মহকুমার দক্ষিন তাকমা এলাকাথেকে অগ্নিদগ্ধ অবস্থায় এক গৃহবধূকে উদ্ধার করে চিকিৎসার জন্য শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়েআসে দমকলবাহিনীর কর্মীরা। গৃহবধূর অবস্থা আশঙ্কাজনক দেখে জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক গৃহবধূর উন্নত চিকিৎসারজন্য আগরতলা জিবি হাসপাতালে রেফার করে। কিন্তু দেখাযায় রেফার করার তিনঘন্টা অতিক্রান্ত হবারপরেও শান্তির বাজার জেলা হাসপাতালে এম্বুলেন্সের ব্যাবস্থা নাথাকায় রুগিকে আগরতলা নিয়ে যাওয়াসম্ভব হচ্ছেনা। এই অবস্থায় শান্তির বাজার জেলা হাসপাতালে অবস্থিত লোকজনেরা ক্ষুব্ধ হয়ে পরে। পরবর্তীসময় হাসপাতালের এইদুরাবস্থার খবরপেয়ে শান্তির বাজার বিধানসভাকেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং খবরদেয় শান্তির বাজার দেশবন্ধু ক্লাবকে। অবশেষে বিধায়কের কাছথেকে এইবিষয়ে জানতেপেরে ক্লাবের সক্রিয় সদস্য সুজন সরকার জেলা হাসপাতালে ছুটেগিয়ে দেশবন্ধু ক্লাবের এম্বুলেন্সটি রুগি নিয়েযাওয়ার জন্য ব্যাবস্থাকরেদেন। ক্লাব কতৃপক্ষ সম্পূন্ন নিজ খরচে গাড়ীর ব্যাবস্থাকরেদেন। সুজন সরকারের অক্লান্ত প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। শান্তির বাজার জেলাহাসপাতালে এইভাবে এম্বুলন্স পরিষেবা নাথাকার ফলে অনেক রুগির প্রান যাওয়ার আশঙ্কা থেকেযাচ্ছে। জানাযায় হাসপাতালের অধিকাংশ এম্বুলেন্স বিকল হয়েপরেরয়েছে। এতেকরে প্রতিনিয়ত রুগিরা জেলার বাইরে চিকিৎসাপরিষেবা নিতেগিয়ে বাধার সন্মুখিন হতেহচ্ছে। আজকের দিনে দেশবন্ধু ক্লাব অগ্নিদগ্ধা গৃহবধূর চিকিৎসা পরিষেবাপ্রদানে এম্বুলেন্স প্রদাননাকরলে গৃহবধূ শান্তির বাজার জেলা হাসপাতালে প্রান হারাতেন। দীর্ঘ তিন ঘন্টা যন্ত্রানায় কাতর হয়ে গৃহবধূকে শান্তির বাজার জেলাহাসপাতালে পরেথাকতেহয়েছে। রাত্রিবেলায় ক্লাবের সদস্য সুজন সরকার ছুটেগিয়ে উনার উদার মানসিকতার পরিচয় দিয়েছেন যারজন্য সকলে দেশবন্ধু ক্লাব ও সুজন সরকারকে সকলে ধন্যবাদ জানিয়েছেন।