img


ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি ধলাই ডিস্ট্রিক্ট ব্রাঞ্চের উদ্যোগে এবং ডলুবাড়ী যুবসমাজ ক্লাব  ব্যবস্থাপনায় এলাকার দুস্থদের মধ্যে বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ


  আইনেট প্রতিনিধি ঃ ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি ধলাই ডিস্ট্রিক্ট ব্রাঞ্চের উদ্যোগে এবং ডলুবাড়ী যুবসমাজ ক্লাব ও আমবাসা পুর পরিষদের ব্যবস্থাপনায় আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এলাকার দুস্থদের মধ্যে রান্নার বাষণ, কম্বল সহ বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন আমবাসা পুর পরিষদের চেয়ারপার্সন প্রতিমা মালাকার, প্রধান অতিথি ধলাই জেলার জেলা শাসক বিবেক এইচ.বি, ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির ধলাই জেলার চেয়ারম্যান শংকর চক্রবর্তী, আমবাসা পুর পরিষদের চেয়ারপার্সন ইন কাউন্সিল উত্তম অধিকারী, ইন্ডিয়ান রেডক্রস সোসাইটির সম্পাদক মনোজি চক্রবর্তী, যুব সমাজ ক্লাবের সভাপতি রাজিব দেব প্রমূখ। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে ১৪৫ জন দুস্থদের মধ্যে বিভিন্ন ধরনের সামগ্রী বিতরণ করা হয়। জেলাশাসক বলেন ইন্ডিয়ান রেডক্রস সোসাইটি প্রতিনিয়ত মানুষের পাশে থাকে। বিশেষ করে কোন ধরনের আপৎকালীন পরিস্থিতিতে রেডক্রস সোসাইটি সবার আগে এগিয়ে আসে ইন্ডিয়া এবং মানব সেবায় নিয়োজিত হয়।