
আইনেট প্রতিনিধি ঃ গত বুধবার রাতে কাজ সেরে বাড়ি ফেরার পথে শ্যামলী বাজার এলাকায় দুষ্কৃতীদের আক্রমণে গুরুতর আহত হন তিন সংবাদিক। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। রাতের আঁধারে হত্যার উদ্দেশ্যে তিন সাংবাদিককে আক্রমণ করা হলেও এখন পর্যন্ত এই ঘটনায় গ্রেফতারের কোন সংবাদ নেই। জড়িত অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে শনিবার সাংবাদিকদের আক্রমণ স্থল শ্যামলী বাজারেই ধরনায় বসেন সাংবাদিকরা। খবর পেয়ে সাংবাদিকদের ধর্নাস্তলে ছুটে আসেন এডিশনাল এসপি সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। সাংবাদিকরা আগামী আটচল্লিশ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য পুলিশকে সময়সীমা বেঁধে দেন। কিন্তু ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা না হলে পরবর্তী সময়ে সাংবাদিকরা বৃহত্তর আন্দোলনে যাবেন বলে জানান আগরতলা প্রেসক্লাবের সভাপতি প্রণব সরকার। এই ঘটনায় পুলিশের ভূমিকায় তীব্র খুব প্রকাশ করেন তিনি। তিনি জানান এখন পর্যন্ত আহতদের জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন অনুভব করেনি পুলিশ।