img


ত্রিপুরা আর্ট সোসাইটির আমবাসা মহকুমা কমিটির উদ্যোগে আজ রবিবার, অনুষ্ঠিত হয় ‘দিব্য দুর্গা ক্রাফট কম্পিটিশন ২.০’


 আইনেট  প্রতিনিধিঃ     ত্রিপুরা আর্ট সোসাইটির আমবাসা মহকুমা কমিটির উদ্যোগে আজ রবিবার, অনুষ্ঠিত হয় ‘দিব্য দুর্গা ক্রাফট কম্পিটিশন ২.০’। শিল্পকলা ও সৃজনশীলতার বিকাশের লক্ষ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতাকে কেন্দ্র করে শিল্পপ্রেমী ও অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।   আমবাসা মহকুমার পিএম শ্রী চন্দ্রাইপাড়া ক্লাস টুয়েলভ স্কুলে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ত্রিপুরা আর্ট সোসাইটির আমবাসা মহকুমা কমিটির উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতার মাধ্যমে অংশগ্রহণকারীদের সৃজনশীল প্রতিভা তুলে ধরার পাশাপাশি শিল্পকলার প্রতি আগ্রহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। দুর্গাপূজাকে কেন্দ্র করে শিল্প ও কারুশিল্পের বিভিন্ন সৃজনশীল দিককে তুলে ধরার ক্ষেত্রেও এই ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।উল্লেখ্য, ‘দিব্য দুর্গা ক্রাফট কম্পিটিশন’-এর দ্বিতীয় সংস্করণ ‘২.০’ ছাত্র-ছাত্রীদের সাথে তাদের মা অথবা বাবা একজন তাদের সাথে অংশগ্রহণ করতে পারবে বলে জানান উদ্যোক্তারা।প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় দুটি বিভাগে। নার্সারি থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত অনুষ্ঠিত হয় বসে আঁকো প্রতিযোগিতা এবং তৃতীয় শ্রেণীর থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত অনুষ্ঠিত হয় দেবী দুর্গার ক্রাফট।  আর তাদের সহযোগিতা করে মা কিংবা বাবা একজন। হেদিনের প্রতিযোগিতায় আমবাসা মহকুমার ৩০০ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। শিল্পকলার চর্চা ও প্রতিভার বিকাশে এই উদ্যোগ আগামী দিনে আরও উৎসাহ জোগাবে বলে আশা করা হচ্ছে।