
আইনেট প্রতিনিধিঃ রবিবার আইজিএম হাসপাতালে আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজের কনফারেন্স হলে হিমোফিলিয়ায় আক্রান্তদের জন্য এমিসিজুমিব ভেক্টরের সূচনা হলো। এর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডাক্তার দেবশ্রী দেববর্মা, হিমোফিলিয়ার স্টেট লেভেল টেকনিক্যাল কমিটির চেয়ারপার্সন ডাক্তার সঞ্জীব দেববর্মা, আইজিএম হাসপাতালের মেডিকেল সুপার ডাক্তার বিমল সরকার সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন ,রাজ্যের স্বাস্থ্য পরিষেবার জন্য এটি একটি বিশেষ দিন। হিমোফিলিয়া আক্রান্তদের জন্য ভেক্টর এইচ আগে রাজ্যে পর্যাপ্ত ছিল না। সুদূর মুম্বাই থেকে এনে সংরক্ষিত করে রাখতে হতো। ধীরে ধীরে রাজ্যে হিমোফিলিয়া চ্যাপ্টার শুরু হওয়ার পর এই উদ্যোগ শুরু করা হয় ।অবশেষে আজ থেকে এর সূচনা হচ্ছে। মুখ্যমন্ত্রী আরও বলেন, মানবদেহের নানা রকম সমস্যা থাকবেই ।সব কিছু স্বাভাবিক থাকবে তা হতে পারে না ।কিন্তু স্বাস্থ্য পরিষেবায় যে কোন চ্যালেঞ্জ নিতে হবে ।রাজ্য সরকার এবং স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে যে কোন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। মুখ্যমন্ত্রী জানান এই প্রকল্পের জন্য বছরে ৫ থেকে ৬ কোটি টাকা খরচ করছে সরকার। হিমোফিলিয়ায় আক্রান্ত রোগীদের বিনা মূল্যে এই পরিষেবা প্রদান করা হচ্ছে।