
আইনেট প্রতিনিধিঃ ন্যাটোর কোনো সদস্য দেশে রাশিয়া হামলা চালালে জোটের বাহিনী সেই হামলা ব্যর্থ করে দেবে এবং হামলায় জড়িত সবকিছু ধ্বংস করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ন্যাটোর শীর্ষ সামরিক কমান্ডার জেনারেল অ্যালেক্সাস গ্রিনকেভিচ। সোমবার পোল্যান্ডের ওয়ারশতে এক নিরাপত্তা সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি দেন। তিনি বলেন, ‘ন্যাটো একটি প্রতিরক্ষামূলক জোট। তবে কোনো সদস্য দেশ আক্রান্ত হলে জোটটি সেই হামলা প্রতিহত করবে এবং রাশিয়ার আক্রমণকে সম্পূর্ণ ব্যর্থ করে দেবে।’ ইউরোপে রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর মধ্যে উত্তেজনা বাড়ার মধ্যেই এ বক্তব্য দিলেন গ্রিনকেভিচ। ইউরোপের কয়েকটি সরকার রাশিয়ার বিরুদ্ধে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড, ড্রোন অনুপ্রবেশ ও সাইবার হামলা বাড়ানোর অভিযোগ করেছে।