
আইনেট প্রতিনিধিঃ শারদ উৎসবকে সামনে রেখে এলাকার দুঃস্থ মহিলাদের মধ্যে বস্ত্র বিতরণের উদ্যোগ গ্রহণ করল আগরতলার বোধজং উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। সোমবার বিদ্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে তারা এলাকার দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য ,বিজেপি নেতৃত্ব সন্তোষ সাহা, বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা সহ অন্যান্যরা। বোধজং উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের এই ধরনের মহতী উদ্যোগকে স্বাগত জানান সাংসদ রাজীব ভট্টাচার্য। তিনি বলেন ,এটাই আমাদের বৈচিত্রের মধ্যে ঐক্য, এটাই আমাদের পরম্পরা। শারদ উৎসবে বিভিন্ন সংস্থা ও সামাজিক সংগঠনগুলির মত দুঃস্থদের মুখে হাসি ফোটাতে এগিয়ে এসেছে বোধজং উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা গণ। শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য।