
আইনেট প্রতিনিধিঃ ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের উদ্যোগে আজ থেকে আমবাসাস্থিত ধলাই জেলা ইনডোর স্পোর্টস হলে শুরু হলো রাজ্যভিত্তিক কুরাশ প্রতিযোগিতা। চলবে আগামী ১৪ অক্টোবর পর্যন্ত। এই খেলাটি প্রাচীন মার্জিত কুস্তি বা লোকজ খেলার রূপ হলেও বর্তমানে এটি একটি আন্তর্জাতিক ও বিশ্বব্যাপী জনপ্রিয় খেলায় পরিণত হয়েছে।আজ বিকেলে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যভিত্তিক এই আসরের উদ্বোধন করেন ধলাই জেলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস, অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ধলাই জেলা ক্রীড়া আধিকারিক সাকলম দেববর্মা, ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের যুগ্ম সম্পাদক কিরণ দেববর্মা প্রমূখ। রাজ্যভিত্তিক এই আসরে রাজ্যের আটটি জেলা থেকে ১৮০ জন খেলোয়াড় অংশগ্রহণ করে।