img


পুজোর মুখে ফের বৃষ্টির ভ্রুকুটি বাংলায়, কলকাতা


 আইনেট  প্রতিনিধিঃ     দুর্গাপুজোর  প্রস্তুতির মাঝেই ফের আবহাওয়ার (Weather) চোখরাঙানি। রাজ্য থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর বিদায়ের পর্ব শুরু হলেও বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে বাংলায়। তবে আপাতত ভারী বৃষ্টির আশঙ্কা না থাকলেও আগামী কয়েক দিনে আবহাওয়ার পরিবর্তন হতে পারে বলে পূর্বাভাস। মঙ্গলবার আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ ভারী বৃষ্টির উল্লেখযোগ্য সম্ভাবনা নেই। তবে আগামী বুধবার থেকে পরিস্থিতির কিছুটা পরিবর্তন হতে পারে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে   

মঙ্গলবার কলকাতার  আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। দিনভর আর্দ্রতার কারণে অস্বস্তি অনুভূত হতে পারে। তবে আজ শহরে ভারী বা একটানা বৃষ্টির পূর্বাভাস নেই। সব মিলিয়ে, পুজোর আগে বৃষ্টির সম্ভাবনা থাকলেও আপাতত রাজ্যজুড়ে টানা বৃষ্টি বা বড়সড় দুর্যোগের কোনও স্পষ্ট ইঙ্গিত আবহাওয়া দফতর।