img


হুথিদের ওপর বড় ধরনের হামলার প্রস্তুতি সৌদি জোটের


আইনেট  প্রতিনিধিঃ     ইয়েমেনের রাজধানী সানায় সামরিক অভিযান চালানোর আগে একটি নির্দিষ্ট স্থানের বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার সতর্কবার্তা দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। এদিকে সৌদি রাজধানী রিয়াদে হামলার হুমকি দিয়েছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। দুই পক্ষের পাল্টাপাল্টি হামলা ও হুমকিতে আঞ্চলিক উত্তেজনা আরও বেড়েছে।

মঙ্গলবার    সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানিয়েছেন, বিশেষ অভিযান শুরুর আগে সানার নির্ধারিত স্থান থেকে বেসামরিক নাগরিকদের সরে যেতে সতর্ক করা হবে। তবে অভিযানের লক্ষ্যবস্তু বা সুনির্দিষ্ট সময় সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

এদিকে সৌদি রাজধানী রিয়াদের উত্তরে তিনটি ড্রোন শনাক্ত করে সেগুলো ভূপাতিত ও ধ্বংস করার কথা জানিয়েছে জোট। ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের হামলা অব্যাহত থাকার মধ্যেই এ ঘটনা ঘটেছে।