
আইনেট প্রতিনিধিঃ কলকাতায় সীমানা ছাড়িয়ে এবার জেলায়। তৃতীয়ায় বনগাঁ, কল্যাণী ও রানাঘাটে পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাংলাদেশ সীমান্ত লাগোয়া বনগাঁয় দিয়ে শোনালেন 'সুখবর'। সঙ্গে সাবধানবাণী, 'অনেক ছারপোকা, আরশোলারা ভারতবর্ষের ভিতরে থেকে, ভারতবর্ষকে দুর্বল করার চেষ্টা করছে, এদের থেকে সাবধান থাকবেন। দিগামী নকশালরা কাশ্মীর মাঙ্গে আজাদি বলছে, এখান থেকে সতর্ক থাকবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত শক্তিশালী রাখবেন'। বললেন, 'বাংলাদেশের বর্ডার এলাকায় আগের সরকার BSF জমি দেয়নি। আমরা সম্পূর্ণ জমি দিয়ে দিয়েছি। কাঁটাতারের বেড়ার কাজ চালু হয়ে গিয়েছে। বনগাঁর গান্ধী পল্লী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের পুজো এবার ৭৮ বছরে পড়ল। আজ, মঙ্গলবার পুজোর উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, 'বাংলাদেশ থেকে হিন্দু শরণার্থী, মতুয়া যারা ধর্ম এবং প্রাণ বাঁচানোর জন্য এ রাজ্যে এসেছেন, তাঁদের মধ্য়ে অনেকেই CAA সার্টিফিকেট, ভোটার তালিকায় নাম, ST সার্টিফিকেট নিয়ে দীর্ঘদিন সমস্যায় জর্জরিত ছিলেন। আমাদের ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি বর্তমানে CAA সার্টিফিকেট দেওয়ার অধিকারী, পশ্চিমবঙ্গ সরকারকে দিয়ে দিয়েছে।