img


টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন: নিয়ন্ত্রণে ২০ ইউনিট,


আইনেট  প্রতিনিধিঃ    গাজীপুরের টঙ্গীর চেরাগআলীতে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টার দিকে কারখানাটির ইউনিট-২-এ আগুনের সূত্রপাত হয়। পরে আগুন ছড়িয়ে পড়ে পাশের একটি চারতলা ভবনে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের সঙ্গে সেনাবাহিনীর সদস্যরাও কাজ করছেন।

প্রত্যক্ষদর্শী ও ঘটনাস্থল থেকে পাওয়া তথ্য অনুযায়ী, প্রথমে কারখানার একটি ভবনে আগুন দেখা যায়। অল্প সময়ের মধ্যে আগুনের তীব্রতা বাড়তে থাকে। একপর্যায়ে তা পাশের পেনসিলিং ভবনের চারতলায় ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় কারখানার ভেতরে থাকা বিভিন্ন মালামাল পুড়ে যাচ্ছে। চারদিকে ছড়িয়ে পড়েছে ঘন ধোঁয়া। প্রচণ্ড তাপ ও রাসায়নিকের তীব্র গন্ধে আশপাশের এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়ে।

আগুন লাগার খবর পেয়ে টঙ্গী, গাজীপুর, উত্তরা ও আশপাশের বিভিন্ন ফায়ার সার্ভিস স্টেশন থেকে একে একে ২০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন পাশের ভবনে ছড়িয়ে পড়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। আগুন নেভানোর কাজে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও অংশ নেন