
আইনেট প্রতিনিধিঃ ১৩ বছরের মুখ্যমন্ত্রীত্ব এবং ১২ বছরের একটানা প্রধানমন্ত্রী ,জনসেবিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি২৫ বছর সেবামূলক কাজ নিয়ে এক মাস ব্যাপী চলছে সেবা সংকল্প অভিযান। এর অঙ্গ হিসেবে বুধবার রাজধানীর উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গনে 'সেবা কে রঙ ,রাষ্ট্র কে সঙ্গ'শীর্ষক এক কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। এছাড়া ছিলেন মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। প্রদেশ বিজেপি সহ-সভাপতি অজন্তা ভট্টাচার্যের নেতৃত্বে মহিলারা রং তুলি ও ফুলের পাপড়ির মাধ্যমে বিভিন্ন আলপনা জাতীয় চিত্র তুলে ধরে জনকল্যাণমুখী প্রকল্প গুলি তুলে ধরেন। এদিন রং তুলিতে চিত্র এঁকে এর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, জনসেবাই রাষ্ট্র সেবার মূল আদর্শ ।রঙ্গলি অঙ্কনের মধ্য দিয়ে সরকারের জনকল্যাণমুখী প্রকল্প গুলি প্রদর্শনের মাধ্যমে মানুষের কাছে বার্তা পৌঁছে দেওয়ার উদ্যোগ রয়েছে এই প্রকল্পে। রাজ্যের ৮ জেলাতেই বুধবার এই কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। আগামী ১৫ অক্টোবর থেকে ব্লকে ব্লকে এই ধরনের কর্মসূচি শুরু হবে বলে জানান মুখ্যমন্ত্রী।