img


১৩ টি ব্যাটারি সহ ৩ কুখ্যাত চোর পুলিশের জালে


আইনেট  প্রতিনিধিঃ       এক টমটম চুড়ি কাণ্ডের তদন্তে নেমে চুরি যাওয়া ২ টি টমটম ও ১৩ টি ব্যাটারি উদ্ধার করলো পশ্চিম থানার পুলিশ। এই ঘটনায় ৩ জন কুখ্যাত চোরকে পুলিশ গ্রেপ্তার করেছে। জানা গেছে গত ৯ সেপ্টেম্বর বটতলায় ফ্লাই ওভারের নিচে 0292 নম্বরে এক টমটম রেখে চালক বাজারে যান। বাজার সেরে আধ ঘণ্টার মধ্যে ফিরে এসে দেখেন তার টমটমটি নেই। সাথে সাথে ঘটনাটি তিনি বটতলা ফাঁড়ির পুলিশকে জানান। পুলিশ ঘটনার তদন্তে নেমে সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে একজনকে শনাক্ত করতে সক্ষম হয়। পরে বর্ডার গোল চক্রর সংলগ্ন সীমান্ত এলাকায় তার বাড়িতে চড়াও হয় পুলিশ। এরই মধ্যে পুলিশ খবর পায়, মেলার মাঠের  ব্যাটারি হাউসে এক ব্যক্তি বেশ কিছু ব্যাটারি বিক্রি করার জন্য আসে। পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করলে তার কাছ থেকে চুরি যাওয়া 2235 নম্বরের আরও একটি টমটম উদ্ধার করে। এই ঘটনায় মোট ১৩ টি ব্যাটারি উদ্ধার করে পুলিশ। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ মোট ৩ জনকে গ্রেফতার করে। ধৃতদের মধ্যে একজন এর আগেও বিভিন্ন চুড়ির মামলায় গ্রেপ্তার হয়। এদিন পশ্চিম থানার পুলিশ আধিকারিক সঞ্জিত সেন এই সংবাদ জানান। তিনি জানান, ধৃতরা একটি বড়সড় গ্যাংয়ের সাথে জড়িত। তাদের জিজ্ঞাসাবাদ করে এই গ্যাংয়ের অন্যান্য সদস্যদের জালে তোলার চেষ্টা করা হবে ।এই লক্ষ্যেই পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে ভিতরে বুধবার আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।