img


স্বচ্ছতা হি সেবা ২০২৬’ কর্মসূচির অঙ্গ হিসেবে আজ এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন


আইনেট  প্রতিনিধিঃ      আমবাসা পুর পরিষদের উদ্যোগে ‘স্বচ্ছতা হি সেবা ২০২৬’ কর্মসূচির অঙ্গ হিসেবে আজ এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। পরিচ্ছন্নতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং সুস্থ ও সুন্দর পরিবেশ গড়ে তোলার বার্তা নিয়ে এই র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি আমবাসা টাউন হল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে আমবাসা বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে আমবাসার চন্দ্রাইপাড়া দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের মাঠে এসে সমাপ্ত হয়।   এই র‍্যালিতে উপস্থিত ছিলেন আমবাসা পুর পরিষদের চেয়ারপার্সন প্রতিমা মালাকার, ভাইস চেয়ারপার্সন গোপাল সূত্রধর, কাউন্সিলর উত্তম অধিকারী, আমবাসা পুর পরিষদের আধিকারিক বিশ্বজিৎ ভট্টাচার্য, এসবিএম-এর নোডাল অফিসার শুভদীপ দেব সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।স্বচ্ছতা হি সেবা ২০২৬’ কর্মসূচির মাধ্যমে পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরার পাশাপাশি সাধারণ মানুষকে স্বচ্ছতা বজায় রাখতে এবং নিজেদের আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য উৎসাহিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। এই ধরনের কর্মসূচি সমাজে পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে।