img


ধলাই জেলা পরিবহন দপ্তরের উদ্যোগে আজ আমবাসা এলাকায় হেলমেট বিতরণ


আইনেট  প্রতিনিধিঃ   ধলাই জেলা পরিবহন দপ্তরের উদ্যোগে আজ আমবাসা এলাকায় হেলমেট বিতরণ করা হয়। যে সকল বাইক চালক হেলমেট ছাড়া বাইক চালাচ্ছেন তাদের হাতে হেলমেট তুলে দেওয়া হয়। পাশাপাশি সতর্ক করা হয় এবং হেলমেট না পড়া অবস্থায় বাইক না চালানোর জন্য অনুরোধ করা হয়।  এ সম্পর্কে বলতে গিয়ে ডিসট্রিক্ট ট্রান্সপোর্ট অফিসার বলেন বাইক আরোরা যদি হেলমেট না পরে বাইক চালায় যেকোনো দুর্ঘটনা কবলে পড়লে এমনকি প্রাণহানি হতে পারে। তাই হেলমেট পরিধান থাকলে প্রাণহানি থেকে রক্ষা পাবে। পাশাপাশি বাইক চালকদের সতর্ক করা হয় যাতে হেলমেট  পরে সর্বদা বাইক  চালানোর জন্য। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আমবাসা বি এস সি চেয়ারম্যান পরিমল দেববর্মা, ডিস্ট্রিক্ট ট্রান্সপোর্ট অফিসার তরুণ দাস, এমবিআই মনীশ দাস , ট্রাফিক পুলিশ ইউনিটের অফিসার সহ অন্যান্য।