
আইনেট প্রতিনিধিঃ শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়সহ সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘ধর্ম যার যার রাষ্ট্র সবার। ধর্ম যার যার নিরাপত্তা পাবার অধিকার সবার।’শুক্রবার (১৬ অক্টোবর) শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এ শুভেচ্ছা জানান। বাণীতে তারেক রহমান বলেন, ‘বাংলাদেশসহ সারাবিশ্বের হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।’ এ উপলক্ষ্যে তিনি দেশের হিন্দু সম্প্রদায় তথা সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী বলেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার।” হিন্দু সম্প্রদায়ের মানুষকে সারা দেশে নিশ্চিন্তে ও নিরাপদে উৎসব উদযাপনের আহ্বান জানিয়ে তিনি তাদের আবারও শুভেচ্ছা জানান। বাণীতে তারেক রহমান বলেন, ‘হাজারো প্রাণের বিনিময়ে ফ্যাসিস্টের বিতাড়নের পর বাংলাদেশ পুনরায় গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে। শুরু হয়েছে বাংলাদেশ পুনর্গঠনের বিশাল কর্মযজ্ঞ। দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের জন্য একটি কল্যাণমূলক, নিরাপদ ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠাই আমাদের অঙ্গীকার।’ প্রধানমন্ত্রী বলেন, ‘সৌহার্দ্য-সম্প্রীতির বার্তায় সমৃদ্ধ হয়ে উঠুক আমাদের বহুমাত্রিক সমাজ ও জীবনবোধ।’ এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ধর্ম যার যার রাষ্ট্র সবার। ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার।