
আইনেট প্রতিনিধিঃ সপ্তমীর দুপুরে পথ দুর্ঘটনায় আহত দুই বি এস এফ জওয়ান। ঘটনা শনিবার বেলা সোয়া ২টা নাগাদ শান্তিরবাজার ট্রাইজংশন সংলগ্ন পেট্রোল পাম্পের সামনে।শারদ উৎসবের দিনগুলিতেও যেন লেগে আছে সড়ক দুর্ঘটনা। প্রতিদিন কোথাও না কোথাও দুর্ঘটনায় কারণে আঁকলে ঝরে যাচ্ছে অসংখ্য প্রাণ। আবার অনেকে গুরুতর আহত হয়ে মৃত্যুর সাথে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। শনিবার বেলা সোয়া ২টা নাগাদ বকাফা বি এস এফ ক্যাম্প থেকে আর যে ০৭ এস এইচ ৪৬৮৮ নম্বরের একটি বাইক নিয়ে শান্তিরবাজার বাজারের উদ্দেশ্যে রওনা দেন দুই বি এস এফ জওয়ান। জাতীয় সড়ক ধরে শান্তিরবাজার ট্রাইজংশন সংলগ্ন পেট্রোল পাম্পের সামনে আসতেই বাইকের সামনে পড়ে যায় একটি ছাগল। তাতে বাইক সামাল দিতে না পেরে বাইকে থাকা দুই বি এস এফ জওয়ান দুর্ঘটনার কবলে পড়েন। বাইক থেকে ছিটকে জাতীয় সড়কের পাশে পড়ে অল্পবিস্তর আহত হন দুই বি এস এফ জওয়ান জেরক্স কুমার (৪৫) ও গনসম কুমার (৪৬)। খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে ছুটে যায় শান্তিরবাজার অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। সেখান থেকে আহতদের নিয়ে যাওয়া হয় শান্তিরবাজারস্থিত দক্ষিণ জেলা হাসপাতালে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন তারা।