img


কুমারঘাট মহকুমার শহর থেকে গ্রামীণ এলাকার বিভিন্ন মণ্ডপে হলো দুর্গার পূজার্চনা।


আইনেট প্রতিনিধিঃ     দ্বিতীয় সপ্তমীর দুপুরে ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমার শহর থেকে গ্রামীণ এলাকার বিভিন্ন মণ্ডপে হলো দুর্গার পূজার্চনা। কোথাও কোথাও পালিত হচ্ছে অষ্টমী পূজাও।   গ্রামীণ এলাকা ফটিকরায়ের ভ্যানগার্ড ক্লাবে এবছর কাল্পনিক মন্দিরের আদলে মণ্ডপ তৈরি করে আয়োজন করা হয়েছে ৪১তম দুর্গাপুজোর। পুজো কমিটির সম্পাদক বিশ্বজিৎ বণিক জানান, এ বছর তাঁদের পুজোর বাজেট সাড়ে তিন লক্ষ টাকা।অন্যদিকে, কুমারঘাট শহরের দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবে এবছর ফুটিয়ে তোলা হয়েছে স্বামীনারায়ণ অক্ষরধামের আদলে মণ্ডপ। নবদ্বীপের মণ্ডপশিল্পী ও শিল্পীদের নিপুণ হাতে সেজে উঠেছে মণ্ডপ ও দেবীপ্রতিমা। ক্লাব সদস্য সুমন দাস জানান, এবছর তাঁদের পুজোর বাজেট প্রায় ৪৫ লক্ষ টাকা।দ্বিতীয় সপ্তমীর দুপুরেই চিত্তরঞ্জন ক্লাবের মণ্ডপে ভিড় জমাচ্ছেন বিভিন্ন প্রান্তের দর্শনার্থীরা। মণ্ডপের বিশেষ আকর্ষণকে ঘিরে দর্শনার্থীদের উৎসাহ চোখে পড়ার মতো।   সব মিলিয়ে, এবছর দুই ক্লাবের পুজো মন্ডপেই দর্শনার্থীদের ভিড় উপচে পড়বে বলে আশাবাদী ক্লাবের কর্মকর্তারা।    এদিকে দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের পূজো দেখতে এসে প্রতিক্রিয়া জানিয়েছেন দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীরাও।