img


শাস্ত্র মেনেই দুর্গা বাড়িতে মহাসপ্তমীর বিহিত অধিক পুজো অনুষ্ঠিত হলো


আইনেট প্রতিনিধিঃ    এবছর শাস্ত্র মতে দুইদিন পড়েছে মহাসপ্তমী পূজো। এর কারণ হলো জ্যোতিষ শাস্ত্র উল্লেখ রয়েছে কোন তিথি যদি দুইদিন সূর্যোদয় স্পর্শ করে তবে সেই তিথি শাস্ত্রমতে দুইদিন জারি থাকবে। সেই অনুসারে এবছর মহাসপ্তমী পরপর দুইদিন সূর্যোদয়কে স্পর্শ করছে ।এমনটা সচরাচর হয় না। পরপর দুইদিন সূর্যোদয় কে স্পর্শ করার কারণে এবছর দুই দিন মহাসপ্তমী তিথি রয়েছে। সেই মতো শাস্ত্র মেনে সপ্তমী বিহিত অধিক পুজো রবিবার দুর্গা বাড়িতে অনুষ্ঠিত হয়। নির্দিষ্ট রীতি মেনেই হয় মহাসপ্তমীর অধিক পুজো। এদিনও অনেকেই মা দুর্গার নিকট পুষ্পাঞ্জলি প্রদান করেন। মহা সপ্তমীর বিহিত অধিক পুজো প্রসঙ্গে দুর্গা বাড়ির প্রধান পুরোহিত জয়ন্ত ভট্টাচার্য জানান, মহা সপ্তমীর প্রথম দিন নবপত্রিকা স্থাপন করা হয়ে গেছে ।দেবীর চক্ষুদান ,প্রাণ প্রতিষ্ঠা ও আবহন প্রভৃতি  কর্ম ও সম্পন্ন হয়ে গেছে। সোমবার মহাসপ্তমী তিথির বিহিত অধিক পূজা অনুষ্ঠিত হচ্ছে ।তিনি আরো জানান, সোমবার সকাল পাঁচটা থেকে শুরু হবে মহা অষ্টমী পূজা। মহাঅষ্টমীর দিন সকাল পৌনে সাতটা থেকে সাতটা পর্যন্ত ১৫ মিনিট মায়ের কাছে অঞ্জলি প্রদান করা যাবে।