img


চোরবাগানকাণ্ডে আহতদের বেসরকারি হাসপাতালে পাঠানো নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী


আইনেট প্রতিনিধিঃ   চোরবাগানে পদপিষ্টের ঘটনায় আহতদের বেসরকারি হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, মৃতের সংখ্যা যাতে আর না বাড়ে, সেই লক্ষ্যেই আহতদের দ্রুত বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছিল। মুখ্যমন্ত্রীর বক্তব্য, বেসরকারি হাসপাতালে পাঠানোর পর আর কোনও আহতের মৃত্যু হয়নি। একই সঙ্গে রাজ্যের সরকারি হাসপাতালের পরিকাঠামোয় কিছু খামতি থাকার কথা স্বীকার করে তা উন্নত করতে আরও দু’বছর সময় লাগবে বলে জানিয়েছেন তিনি।   

সেখানেই সাংবাদিকেরা চোরবাগানের ঘটনায় আহতদের বেসরকারি হাসপাতালে রেফার করা নিয়ে প্রশ্ন তোলেন। জবাবে মুখ্যমন্ত্রী বলেন, “মৃতের সংখ্যা যাতে আর না বাড়ে, সেই জন্যই ঘটনাস্থলেই আমরা আহতদের বেসরকারি হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলাম।