
আইনেট প্রতিনিধিঃ পারস্য উপসাগরের উত্তরাঞ্চলে অবৈধভাবে তেল স্থানান্তরের অভিযোগে চারটি জাহাজে একযোগে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনী। বুধবারের (২০ অক্টোবর) ওই হামলায় চারটি জাহাজেই আগুন ধরে যায় বলে জানিয়েছে আইআরজিসি। বৃহস্পতিবার (২২ অক্টোবর) আইআরজিসির নৌবাহিনী জানায়, হামলার আগের দিন থেকেই জাহাজগুলোর গতিবিধি নজরদারিতে রেখেছিল ইরানি বাহিনী। পরে বুধবার সেগুলোকে লক্ষ্য করে একযোগে হামলা চালানো হয়। তবে জাহাজগুলোর পরিচয়, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা হতাহতের বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি ইরান। দিকে, পৃথক আরেক ঘটনায় হরমুজ প্রণালির পশ্চিমে তিনটি জাহাজ মাইনে ধাক্কা খেয়েছে বলে দাবি করেছে আইআরজিসির নৌবাহিনী। তবে জাহাজগুলোর নাম-পরিচয়, কী পরিস্থিতিতে সেগুলো মাইনে আঘাত পেয়েছে কিংবা কেউ আহত হয়েছেন কি না—এসব বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। মাইনের ধরন ও জাহাজগুলোর ক্ষয়ক্ষতি সম্পর্কেও বিস্তারিত জানায়নি বাহিনীটি।