img


চোখের জলে মা দুর্গাকে বিদায় জানালেন আমবাসাবাসী


আইনেট প্রতিনিধিঃ   চোখের জলে মা দুর্গাকে বিদায় জানালেন আমবাসাবাসী। আমবাসা দশমীঘাট ময়দানে আমবাসা পুর পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হয় দশমী মেলা। বিজয়া দশমী উপলক্ষে উৎসবের আবহে মেতে ওঠেন এলাকার মানুষ।  আমবাসা পুর পরিষদ এলাকার সমস্ত দুর্গাপ্রতিমা আমবাসা দশমীঘাট ময়দানে নিয়ে আসা হয় এবং সেখানেই বিসর্জন সম্পন্ন হয়। প্রতিমা বিসর্জনের মুহূর্তে ঢাকের বাদ্যি, শঙ্খধ্বনি ও আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে মা দুর্গাকে বিদায় জানান ভক্তরা।  দীর্ঘ কয়েক দিনের আনন্দ-উৎসবের শেষে মায়ের বিদায়বেলায় অনেকের চোখেই দেখা যায় বিষাদের ছাপ। আবার আগামী বছর মা দুর্গার আগমনের অপেক্ষায় নতুন আশায় বুক বাঁধেন আমবাসাবাসী। এভাবেই ভক্তি, আবেগ ও সম্প্রীতির বার্তা নিয়ে শেষ হয় আমবাসার দশমী মেলা ও প্রতিমা বিসর্জন পর্ব।