img


ধর্মনগরে দুই ভাইয়ের সন্দেহজনক মৃত্যু: প্রাণনাশের হুমকির অভিযোগে বিজন দাসের বিরুদ্ধে থানায় লিখিত মামলা


 আইনেট প্রতিনিধিঃ    উত্তর ত্রিপুরা ধর্মনগর থানা এলাকার পশ্চিম দেওয়ানপাশা গ্রামের ৬ নং ওয়ার্ডের   দুই ভাই (সহোদর)     শুভদীপ রায় চৌধুরী ও জয়দীপ রায় চৌধুরীর সন্দেহজনক জোড়া মৃত্যুর ঘটনা ঘটেছে সোমবার রাতে । এই ঘটনায় তাঁদের পিতা সমীরণ রায় চৌধুরী বোয়াকান্দি এলাকার বাসিন্দা বিজন দাস সহ অজ্ঞাতপরিচয় অর্থাৎ যে যে ব্যক্তিরা এই হত্যার বা মৃত্যুর সাথে জড়িত তাদের  বিরুদ্ধে ধর্মনগর থানায় এক লিখিত অভিযোগ দায়ের করেছেন।​অভিযোগ সূত্রে জানা যায়, বিগত রবিবার ১৮ অক্টোবর ২০২৬ তারিখ রাত আনুমানিক ১১:৩০ মিনিটে দেওয়ানপাশা অগ্রণী সংঘ ও বোয়াকান্দি এলাকার বাদশা টিলা সংলগ্ন হাইওয়ে এলাকায় একটি স্থানীয় বিবাদ মীমাংসা করতে গিয়ে শুভদীপ ও জয়দীপ হুমকির মুখে পড়েন। অভিযোগ অনুযায়ী, বোয়াকান্দি এলাকার বাসিন্দা রণধীর চন্দ্র দাসের পুত্র বিজন দাস সেখানে তাঁদের প্রাণে মেরে ফেলার হুমকি দেন।​পরদিন,সোমবার  ১৯অক্টোবর সকাল থেকে দুই ভাইয়ের ফোনে একাধিক হুমকিমূলক কল আসে বলে মৃত ২ যুবকের বাবা দাবি  করেছেন।     রাত আনুমানিক ৯:৩০ মিনিটে বোয়াকান্দি এলাকা থেকে শুভদীপ ও জয়দীপের মৃতদেহ উদ্ধার করা হয়।​নিহতের পিতা সমীরণ রায় চৌধুরী অভিযোগে উল্লেখ করেন, পূর্ববর্তী প্রাণনাশের হুমকি ও ঘটনার পারিপার্শ্বিকতার ভিত্তিতে এই মৃত্যুর পেছনে বিজন দাস ও তাঁর সহযোগীদের হাত থাকার তীব্র সন্দেহ রয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন, নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।